
তিরুচিরাপল্লী, ১৭ জানুয়ারি : তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে পূজার্চনা করলেন তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি। বুধবার সকালে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দেন রাজ্যপাল আর এন রবি। এরপর মন্দির চত্বরে সাফাই কর্মসূচিতে অংশ নেন তিনি, নিজ হাতে পরিচ্ছন্ন করে তোলেন শ্রী রঙ্গনাথস্বামী মন্দির।
পরে তামিলনাড়ুর রাজ্যপাল বলেছেন, "হাজার হাজার বছর ধরে মন্দির আমাদের জীবনের কেন্দ্রস্থল। যখনই একটি গ্রাম তৈরি হয়, প্রথমে একটি মন্দির তৈরি হয় এবং সেই মন্দিরের চারপাশে গ্রামের বিকাশ ঘটে। মন্দির আমাদের সমগ্র জীবনের মাধ্যাকর্ষণ কেন্দ্র হয়েছে। দীর্ঘকাল পরাধীনতা ও উপনিবেশের কারণে এই বোধ দুর্বল হয়ে পড়েছিল। সারা দেশ এখন 'রামময়'। অযোধ্যায় শ্রী রামের মন্দিরের এই আগমন, গোটা দেশ উদযাপন করছে... মন্দিরকে পরিষ্কার রাখা এবং রক্ষণাবেক্ষণ করা মানুষের দায়িত্ব, এটি নিয়মিত আচারের অংশ হওয়া উচিত।"
