Country

2 years ago

JP Nadda:এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় প্রত্যাশিত, এটাই লক্ষ্য : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

আহমেদাবাদ, ১৫ ফেব্রুয়ারি : বিজেপি কর্মীদের সামনে লক্ষ্য ঠিক করে দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে এক জনসভায় নাড্ডা বলেছেন, এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় আমাদের প্রত্যাশিত, আর এটাই লক্ষ্য। রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এদিন দিল্লি থেকে আহমেদাবাদে আসেন নাড্ডা, বিমানবন্দরে তাঁকে অভিবাদন জানানো হয়। পরে ওই জনসভায় বক্তব্য রাখার সময় নাড্ডা বলেছেন, "গুজরাট থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছি আমি। আমি অনেক পদের জন্য অনেকবার মনোনয়নপত্র পূরণ করেছি। তবে গুজরাট থেকে মনোনয়ন জমা দেওয়া আমার জন্য বিশেষ সৌভাগ্যের। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং নির্বাচন কমিটিকে আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।"

নাড্ডা বলেছেন, "আমরা সবাই প্রধানমন্ত্রী মোদীর বিকশিত ভারতের সংকল্প অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। একজন সাংসদ হিসেবে, গুজরাট থেকে এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি সৌভাগ্যবান। আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করছি, একজন আদর্শ সাংসদ হিসেবে আমাকে যে কাজই অর্পণ করা হবে, আমি তা ভালোভাবে পালন করব এবং একজন কর্মী হিসেবে আপনাদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করব।" নাড্ডা আরও বলেছেন, "এনডিএ ৪০০ পার ও বিজেপি ৩৭০-র বেশি আসনে জয় আমাদের প্রত্যাশিত, আর এটাই লক্ষ্য।"


You might also like!