Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Mumbai : কোলহাপুরে অভিযান চালিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল

National Investigation Agency arrested three suspected terrorists in a raid in Kolhapur
National Investigation Agency arrested three suspected terrorists in a raid in Kolhapur

 

মুম্বই, ১৪ আগস্ট  : মহারাষ্ট্রের কোলহাপুরের তিনটি জায়গায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই তিন সন্ত্রাসবাদীদের বাড়ি থেকে সন্দেহজনক নথি, ইলেকট্রনিক সামগ্রী ও লোহার অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই তিনজনের সঙ্গে সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে জানা গিয়েছে। এই তিনজনকে জাতীয় তদন্তকারী সংস্থা জেরা করছে।

মহারাষ্ট্রের কোলহাপুর, হুপরি, নাসিকের পাঁচটি জায়গায় অভিযান চালায় এনআইএ টিম। রবিবার গভীর রাতে তিনজনকে গ্রেফতার করা হয়। সূত্রের তরফে জানা গিয়েছে, এনআইএ-র দল সন্দেহভাজন তিন সন্ত্রাসবাদীকে জেরা করে জানার চেষ্টা করছে তারা কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত । তারা কি আদেও কোলহাপুরের স্থানীয় লোক নাকি বহিরাগত ? তাদের পরিকল্পনা কি ? তারা কি অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছে ? এইসব নানা প্রশ্ন করে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার চেষ্টা চলছে।

You might also like!