Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Draupadi Murmu: ৭৬ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির কণ্ঠে মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়ার নাম

President Draupadi Murmu (File Picture)
President Draupadi Murmu (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ স্বাধীনতার পুণ্য লগ্নকে স্মরণ করে গতকাল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের সামগ্রিক বিকাশ নিয়ে কথা বলেন। তাঁর কথায় ভারতের স্বাধীনতা আন্দোলনে নারী সমাজের ভূমিকা থেকে চন্দ্রযান পর্যন্ত সবই আসে। ৭৬তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভারত মাতার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন মাতঙ্গিনী হাজরা ও কনকলতা বড়ুয়া। জাতির জনক মহাত্মা গান্ধীর যোগ্য সহধর্মিণী ছিলেন কস্তুরবা গান্ধী।” এভাবেই তিনি স্মরণ করেন স্বাধীনতা সংগ্রামীদের।

এর পরেই স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করা উপলক্ষে তিনি  দেশের অগ্রগতির যথা উল্লেখ করে বলেন," আগামীদিনে শিক্ষা ক্ষেত্রে বড় উন্নতি হবে। বিকাশের অনন্ত সম্ভাবনা ভারতের যুব সমাজের মধ্যে হবে। আজ মহাকাশ গবেষণাকেন্দ্র নতুন গবেষণার দিকে এগোচ্ছে। চাঁদের মাটিতে নামবে ভারতের চন্দ্রযান। তার জন্য অপেক্ষা করে আছি আমরা। এটা হল একটা সিঁড়ি। গবেষণার ক্ষেত্রে আরও এগিয়ে যাব আমরা।” এভাবেই তিনি ভারতের অগ্রগতিকে তুলে ধরে বলেন,এখন ভারতের দিকে তাকিয়ে সারা বিশ্ব। ভারতকে দ্রুত গতিতে আরো এগিয়ে যেতে হবে। তিনি নতুন ভারত প্রসঙ্গে বলেন,'' ১৯৪৭ সালের ১৫ অগস্ট ঔপনিবেশিক শাসনের শিকল ছিন্ন করে আমরা স্বাধীন হয়েছিলাম। তাই যাঁদের জন্য আমরা এই দেশে মুক্ত শ্বাস নিতে পারছি, সেই সব বীর শহিদদের আত্মত্যাগকে আমরা যেন প্রত্যেকে স্মরণ করি।” আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তিনি উল্লেখ করেন।

You might also like!