
নৈনিতাল, ২৬ ডিসেম্বর : আদালত ও আদালত চত্বরে মাস্ক পরা বাধ্যতামূলক করল উত্তরাখণ্ডের নৈনিতাল হাইকোর্ট। সোমবার এক বিজ্ঞপ্তিতে নৈনিতাল হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়েছে, সমস্ত আধিকারিক, কর্মচারী, আইনজীবী এবং মক্কেলদের মাস্ক পরেই আদালতে প্রবেশ করতে হবে, মাস্ক না পরলে আদালতে প্রবেশের অনুমতি পাবেন না তাঁরা।
চিনে কোভিডের বাড়বাড়ন্তের মাঝে ভাইরাস নিয়ে সতর্ক ভারত সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠকে বসেছেন। এই পরিস্থিতিতে মাস্ক বাধ্যতামূলক করল নৈনিতাল হাইকোর্ট।
