
চণ্ডীগড়, ২ অক্টোবর : হরিয়ানা রাজ্যের পানিপথে এক রাজমিস্ত্রিকে খুন করে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সোমবার সকালে রাজমিস্ত্রির বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। মৃত রাজমিস্ত্রির নাম ধরমবীর। তিনি গত এক মাস ধরে পানিপথের জাটাল রোড সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন।
ধরমবীর এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে। রবিবার গভীর রাতে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধরমবীরকে খুন করে বলে অভিযোগ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়ে উঠেছে। সোমবার ঘটনাস্থলে পুলিশের সিআইএ ও সাইবার বিশেষজ্ঞরা এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
