Country

3 years ago

Mumbai : নবি মুম্বইয়ের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেনের তিনটি বগি, কোনও যাত্রী আহত হননি

Mumba
Mumba

 

মুম্বই, ২৮ ফেব্রুয়ারি  : নবি মুম্বইয়ের কাছে খারকোপার স্টেশনে লাইনচ্যুত হয়ে গেল লোকাল ট্রেনের তিনটি বগি। এই ট্রেন দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ বেলাপুর থেকে খারকোপার লোকাল ট্রেনের তিনটি বগি সিউডস-বেলাপুর-উরণ লাইনে, খারকোপার স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়।

রেলের মুখপাত্র বলেছেন, "কোন যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি।" উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশ্যে পাঠানো হয়। এই দুর্ঘটনার জেরে বেলাপুর-খারকোপার-নেরুল লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে, হারবার লাইন এবং ট্রান্স-হারবার লাইনের পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়েনি।


You might also like!