Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Heavy rain lashes Mumbai: ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, জুহু সমুদ্র সৈকতে মোতায়েন পুলিশ

Heavy rain lashes Mumbai
Heavy rain lashes Mumbai

 

মুম্বই, ২৬ মে : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বই। মুম্বই শহরে টানা বৃষ্টির কারণে জেজে ফ্লাইওভারে জল জমে গিয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এলাকায় প্রবল বৃষ্টি হয়। প্রবল বৃষ্টির কারণে মন্থর গতিতে চলচল করে যানবাহন। আন্ধেরিতেও প্রবল বৃষ্টি হয়েছে।

সোমবার ভোর থেকেই মুম্বইতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বইতে থাকে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে জুহু সমুদ্র সৈকতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরব সাগরে উঁচু ঢেউ উঠছে, সকাল ১১:২৪ টায় জোয়ারের সতর্কতা জারি করা হয়েছে। সেই সময় ঢেউ ৪.৭৫ মিটার উচ্চতায় পৌঁছতে পারে বলে আশা করা হচ্ছে।

মহারাষ্ট্রের রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আইএমডি কমলা সতর্কতা জারি করেছে। মুম্বই, থানে, পালঘর এবং আরও বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

You might also like!