Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Mumbai local train vandalism threat:মুম্বইয়ের লোকাল ট্রেনে নাশকতার হুমকি, কন্ট্রোল রুমে ফোন পেয়েই অতি সক্রিয় পুলিশ

Mumbai local train vandalism threat
Mumbai local train vandalism threat

 

মুম্বই, ৬ আগস্ট : "মুম্বইয়ের লোকাল ট্রেনে হবে ধারাবাহিক বিস্ফোরণ", লোকাল ট্রেনে একের পর এক বিস্ফোরণ হবে বলে হুমকি এসেছে কন্ট্রোল রুমে। বান্দ্রা থেকে থানে, ঘাটকোপার থেকে ভাসি-সব জায়গায় লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ হবে। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে এমনই হুমকি ফোন এসেছে। মুম্বইয়ের ভিলে পার্লে এলাকা থেকে থেকে করা হয়েছিল এই হুমকি ফোন। এই হুমকি দেওয়ার পর মোবাইল ফোনের সুইচ বন্ধ করে দেয় সেই কলার। হুমকি দেওয়াটা ভুয়ো ফোন হিসেবেই মনে করা হচ্ছে।

রবিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, "পুলিশ কন্ট্রোল রুম এক ব্যক্তির কাছ থেকে একটি হুমকি ফোন এসেছে। সে পুলিশকে বলেছে, মুম্বইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটবে। ফোন কলার দাবি করেছে, সে ভিলে পার্লে এলাকা থেকে কথা বলছে এবং তারপরে নিজের ফোন বন্ধ করে দেয়। পুলিশ তদন্ত করছে।


You might also like!