
মহম্মদাবাদ, ৩০ মার্চ: কারও মতে তিনি গরিবের মশিহা, কেউ তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন। শনিবার গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার অনসারিকে চোখের জলে বিদায় জানালেন তাঁর অনুরাগীরা। বিপুল সংখ্যক মানুষ মুখতার আনসারিকে শেষশ্রদ্ধা জানাতে মহম্মদাবাদের কবরস্থানে হাজির হন, এত সংখ্যক মানুষকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মুখতার অনসারির, শুক্রবার তাঁর দেহ ময়নাতদন্ত হয়। মুখতারের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার গাজীপুরের মহম্মদাবাদে, কালি বাগ কবরস্থানে মুখতারের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের কাজ করেন মুখতারের ছেলে উমর আনসারি।
