Country

2 years ago

G20 Summit in Delhi: দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ৩০০টির বেশি ট্রেন চলাচল বিঘ্নিত

G20 Summit in Delhi
G20 Summit in Delhi

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর  : রাজধানী দিল্লিতে আয়োজিত আসন্ন জি-২০ শিখর সম্মেলনের দরুণ ৩০০টিরও বেশি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।

যেসব ট্রেন চলাচলে সমস্যা তৈরি হবে সেগুলির তালিকা উত্তর রেলের তরফে এক্স (ট্যুইটার) হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে ইন্টারসিটি ও এক্সপ্রেস ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। উত্তর রেলওয়ে এক্সের মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, ৯ থেকে ১০ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনের জন্যই ট্রেন পরিচালনা প্রভাবিত হবে।

উত্তর রেলের এক আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ট্রেনগুলি ৮ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে বাতিল করা হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই ট্রেনগুলির গন্তব্য পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের অসুবিধা কমাতে, জম্মু তাউই-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, তেজস রাজধানী হজরত নিজামউদ্দিন এক্সপ্রেস, বারাণসী-নিউদিল্লি এক্সপ্রেস সহ ৭০টি ট্রেনের থামার জন্য অতিরিক্ত স্টেশন নির্ধারণ করা হয়েছে। ৩৬টি ট্রেনের প্রস্থান এবং গন্তব্য স্টেশন পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জি-২০ সম্মেলনের সময় দিল্লির কিষাণগঞ্জ রেলওয়ে স্টেশনে তিনটি ট্রেন থামবে না।



You might also like!