Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

ISRO : চাঁদ, সূর্যের পর এবার ইসরোর লক্ষ্য সৌরমন্ডলের উজ্জ্বল গ্রহ, শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি

ISRO's target is the brightest planet in the solar system
ISRO's target is the brightest planet in the solar system

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচাঁদ হল, সূর্য হল, এবার ইসরোর (ISRO) লক্ষ্য সবথেকে উজ্জ্বল গ্রহ । ইতিমধ্যেই তোরজোড় শুরু হয়ে গিয়েছে । এবার ইসরো শুক্রে (Venus) তাঁদের অভিযান চালাতে চান । অভিযানের নাম দেওয়া হয়েছে শুক্রযান । আবার যে মহাকাশযানটি শুক্র সফরে যাবে, তারও নাম শুক্রযান । জোরকদমে গবেষণা চলছে, কাজ এগোচ্ছে ইসরো কর্তৃপক্ষ । এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ ।

সূর্যের কাছের গ্রহের মধ্যে অন্যতম হল শুক্র । ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে,এই গ্রহের বায়ুমন্ডল নাকি ভারী । অ্যাসিডে ভর্তি। শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর চেয়ে ১০০ গুণ বেশি। তাঁদের শুক্রযান সেখানে শুক্রগ্রহের মাটি এবং বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করবে । এটা অভিযানের মূল লক্ষ্য । ইতিমধ্যেই শুক্র অভিযানের জন্য যে পেলোডগুলি ব্যবহার করা হবে, তাও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে । এস সোমনাথ জানাচ্ছেন, এই অভিযানে শুক্রের বায়ুমন্ডল, মাটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অজানা তথ্য হাতে আসতে পারে ।শুক্রে অভিযান চালাতে চায় নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সিও । সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা । ২০৩০-এর দিকে শুক্রে অভিযানের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা ।

You might also like!