Country

2 years ago

Bihar Rain condition: ৮ অক্টোবরের পর থেকে বিহারে ফিরতে পারে থেকে বর্ষা

Monsoon may return to Bihar from October 8 onwards
Monsoon may return to Bihar from October 8 onwards

 

পাটনা, ৬ অক্টোবর: আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ অক্টোবরের পর থেকে বিহারে ফিরতে পারে বর্ষা।বিহারের রাজধানী পাটনা ও অন্যান্য জেলায় বৃহস্পতিবার হালকা ও ভারী বৃষ্টির জন্য গরম থেকে স্বস্তি পেয়েছিল মানুষজন। আবহাওয়ার অবস্থা কিছুটা স্বস্তিদায়ক হলেও ৮ অক্টোবরের পর থেকে বিহারে ফের বৃষ্টি ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার বিহারের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। পাটনায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত বিহারে বর্ষা সক্রিয় থাকবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ও মধ্য বিহারের পাটনা, গয়া, নালন্দা, শেখপুরা, নওয়াদা, বেগুসরাই, লক্ষীসরাই এবং জেহানাবাদ এলাকায় প্রচুর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি।

You might also like!