Country

2 years ago

Narendra Modi : পরীক্ষার চাপ কাটাতে পড়ুয়াদের দাওয়াই মোদির! কী বললেন নমো?

Narendra Modi  (File picture)
Narendra Modi (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় পরীক্ষার আগে কীভাবে চাপ সামলানো যাবে, পড়ুয়াদের সেই পরামর্শ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

প্রতি বছরের মতোই এবারেও পড়ুয়াদের জন্য বিশেষ বক্তৃতা দেন মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদেরকে মোদির পরামর্শ, “বাড়িতে একটা নো গ্যাজেট জোন তৈরি করতে হবে। সেখানে কোনও গ্যাজেট ব্যবহার করা যাবে না। বাড়ির সকলের একসঙ্গে বসে সেখানে কথা বলবেন। ফোন নয়, সামনে বসেই যোগাযোগ করতে হবে সকলের সঙ্গে।” পাশাপাশি মোদির নিদান, যেভাবে ফোনকে চার্জ দিতে হয় সেই একইভাবে শরীরকেও চার্জ দিতে হবে। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম। 

বড় পরীক্ষার আগে পড়ুয়াদের উপরে প্রচুর চাপ বাড়ে। প্রধানমন্ত্রীর মতে, মূলত তিনটি কারণে এই সময়ে চাপ অনুভব করে পড়ুয়ারা। সহপাঠীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, বাবা-মায়ের উচ্চাশা আর নিজের মধ্যে থাকা ভয়- এই তিনটি মিলিয়েই প্রবল চাপ তৈরি হয়। কিন্তু পরীক্ষাভীতি কাটিয়ে কীভাবে সফল হওয়া যায়, এদিন তার উপায়ও বাতলে দিলেন প্রধানমন্ত্রী।

পড়ুয়াদের জন্য তাঁর বার্তা, “অনেক সময়ে তোমরা মনে কর, ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে না। এরকম হলে নিজেদের লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলতে হবে। অল্প অল্প করে প্রস্তুতি নিলে পরীক্ষার আগে আর চাপ লাগবে না।” আজকের পড়ুয়ারাই আগামী দিনে দেশ গড়বে, বক্তৃতায় সেই কথাও বলেন প্রধানমন্ত্রী।

You might also like!