
অযোধ্যা, ২২ জানুয়ারি: যাঁদের অক্লান্ত চেষ্টায় স্বপ্ন সত্যি হয়েছে, দিন-রাত এক করে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, সেই রাম মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কর্মীদের ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সশ্রদ্ধচিত্তে তাঁদের জানালেন শ্রদ্ধা। ফুলের পাপড়ি বর্ষণ করে সবাইকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার পর, রাম মন্দিরের জন্য যাঁরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। ফুলের পাপড়ি দিয়ে হাসিমুখে সবাইকে বরণ করেন প্রধানমন্ত্রী।
