Breaking News

 

Country

2 years ago

PM-CM Meeting: দিল্লি সফরের মাঝেই পরস্পর মুখোমুখি মোদী-মমতা! কিন্তু কবে?

Mamata Banerjee & Narendra Modi (File Picture)
Mamata Banerjee & Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রীর কাছে আগেই সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। সুত্র মারফত খবর, প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে সময়। দিল্লিতে মোদী-মমতা মুখোমুখি হতে চলেছেন আগামী ২০ ডিসেম্বর।  সেই বৈঠকের মূল বিষয় বাংলার ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া অর্থ নিয়ে আলোচনা। 

মূলত ইন্ডিয়া জোটের বৈঠক ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এই দুই বিশেষ কর্মসূচি নিয়েই  ১৭ ডিসেম্বর রাজধানীর উদ্দেশে রওনা হবেন বাংলার মুখ্যমন্ত্রী। ১৯ তারিখ রয়েছে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। সেখানে যোগ দেওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। জানা গিয়েছে, এরপর ২০ তারিখ তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। কয়েকজন সাংসদকে নিয়ে মোদীর সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী। এমনটাও জানা গিয়েছে সূত্র মারফত।

You might also like!