Breaking News

 

Country

2 years ago

Mizoram election: মিজোরাম নির্বাচন ২০২৩ : চারজনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ আপ-এর

Mizoram election
Mizoram election

 

আইজল, ১৯ অক্টোবর : আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় ৪০ সদস্যের মিজোরাম বিধানসভা নির্বাচনে চারজনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি (আপ)।

আজ বৃহস্পতিবার আইজলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আপ-এর প্রদেশ সভাপতি অ্যান্ড্রু লালরেমকিয়াকে পাশে বসিয়ে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছেন দলের উত্তর-পূর্বাঞ্চলের তত্ত্বাবধায়ক রাজেশ শর্মা। প্ৰকাশিত তালিকা অনুযায়ী, ১২ নম্বর আইজল উত্তর-৩ আসনে অ্যান্ড্রু লালরেমকিয়া, ১৫ নম্বর আইজল পশ্চিম-১ আসনে ভ্যানলালমাওয়াইয়া ভানচাওং, ১৭ নম্বর আইজল পশ্চিম-৩ আসনে জোসেফ বিয়াকথিয়াংলিমা এবং ১৮ নম্বর আইজল দক্ষিণ-১ আসনে লালনগাইহাওমা পাচুয়াউ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে গত ১৬ অক্টোবর দলের সর্বভারতীয় নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে মিজোরাম বিধানসভা নির্বাচনে ৩৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। এর পর গতকাল ১৮ অক্টোবর দুই দফায় ২১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি।

এদিকে গতকাল ১৮ অক্টোবর রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী টাউনলুইয়া সহ ২৩ জন প্রার্থী আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের মধ্যে চারজন নিৰ্দলীয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাত প্রার্থী মনোনয়নপত্ৰ জমা দিয়েছেন। ক্ষমতাসীন এমএনএফ-এর সর্বাধিক প্রার্থী মনোনয়ন পেশ করেছেন গতকাল। আজকের মনোনয়ন সংক্রান্ত কোনও তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আগামীকাল ২০ অক্টোবর, শুক্রবার মনোনয়নের শেষ তারিখ। তাই ধারণা করা হচ্ছে আজ ও আগামীকাল আরও মনোনয়ন পেশ হবে।

You might also like!