Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi-Mithun Chakrabarty:মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা স্থিতিশীল, ফোনে খোঁজ নিলেন মোদী

Narendra Modi-Mithun Chakrabarty
Narendra Modi-Mithun Chakrabarty

 

কলকাতা, ১২ ফেব্রুয়ারি : বলিউডের জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। মিঠুন চক্রবর্তীকে ফোন করে তাঁর খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার অ্যাপোলো হাসপাতাল সূত্রে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানানো হয়েছে। জানা গেছে, রবিবার রাতে মিঠুনের ভালো ঘুম হয়েছে। খাবার খেয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মিঠুন চক্রবর্তীকে ফোন করে কথা বলেছেন। মিঠুনের ঘনিষ্ঠ সূত্রে থেকে জানা গিয়েছে যে রবিবার রাতে প্রধানমন্ত্রী মোদী তাঁকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী অভিনেতার সঙ্গে কথা বলেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। মিঠুন চক্রবর্তী এই ফোনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। রবিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, মিঠুন প্রায় সুস্থ হয়ে উঠেছেন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। তাঁর সঙ্গে দেখা করেছেন আরও অনেক নেতাও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…