Country

2 years ago

Goa: গোয়াতে নিখোঁজ নেপালের মেয়রকন্যা! ঘনাচ্ছে রহস্য

Missing in Goa, the daughter of the mayor of Nepal! The mystery is approaching
Missing in Goa, the daughter of the mayor of Nepal! The mystery is approaching

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গোয়া থেকে নিখোঁজ নেপালের এক মেয়রের মেয়ে। ৩৬ বছর বয়সি ওই যুবতীর নাম আরতি হামাল। গত কয়েক মাস ধরে তিনি গোয়াতেই থাকতেন ধর্মগুরু ওশোর অনুগামী আরতি। কিন্তু সোমবার রাত থেকে তাঁর কোনও খোঁজ মেলেনি। ঘনাচ্ছে রহস্য।

আরতিকে শেষবার দেখা গিয়েছিল গোয়ার অশ্বেম সেতুর কাছে। ওশো মেডিটেশন সেন্টারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর বাবা গোপাল হামাল মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। সকলের কাছে সাহায্য চেয়েছেন মেয়েকে খুঁজে বের করার আর্জি জানিয়ে। আরতির বন্ধুরাই তাঁকে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছেন বলে পোস্টে লিখেছেন গোপাল।

তিনি লিখেছিলেন, ‘আমার বড় কন্যা আরতি ওশোর মেডিয়েটর হিসেবে গত কয়েক মাস ধরে গোয়ায় রয়েছে। আমি ওর বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি গতকাল রাত থেকে ওর সঙ্গে আরতির যোগাযোগ নেই। আমি গোয়ার বাসিন্দাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার মেয়েকে খুঁজে বের করায় আমাকে সাহায্য করতে।’ সেই সঙ্গে নিজের ফোন নম্বরও দিয়েছেন তিনি। এদিকে গোয়া পুলিশ নিখোঁজ ডায়রি পাওয়ার পর থেকেই আরতির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত আরতির কোনও খোঁজ মেলেনি।

You might also like!