Country

2 years ago

Militant attack in kashmir : শোপিয়ানে সন্ত্রাসী হামলায় জখম ৩ পরিযায়ী শ্রমিক, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি পুলিশের

Militant attack in kashmir  (Symbolic Picture)
Militant attack in kashmir (Symbolic Picture)

 

শ্রীনগর, ১৪ জুলাই : জম্মু ও কাশ্মীরে আবারও সন্ত্রাসী হামলার শিকার হলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ৩ পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। সকলেই বিহারের সুপৌল জেলার বাসিন্দা। রাত ৮.৪৫ মিনিট নাগাদ শোপিয়ান জেলার গাগরেন গ্রামে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। ওই ৩ পরিযায়ী শ্রমিক হলেন-অনমোল কুমার, পিন্টু কুমার ঠাকুর ও হিরালাল যাদব।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, শোপিয়ানের গাগরেন গ্রামে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাত ৮.৪৫ মিনিট মুখে মাস্ক পরিহিত অবস্থায় তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ ও জখম অবস্থায় ৩ জনকে প্রথমে জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের শ্রীনগরের একটি হাসপাতালে রেফার করা হয়েছে।

শোপিয়ান জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ রুবিনা জানান, তাঁদের শরীরে একাধিক গুলি লেগেছে। আঘাত গুরুতর হওয়ার কারণে তাঁদের শ্রীনগরের হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের পাকড়াও করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


You might also like!