Country

2 years ago

Mild earthquake in Kishtwar: জম্মু ও কাশ্মীরের কিশত্বরে মৃদু ভূমিকম্প, কম্পাঙ্ক মাত্র ৩.৯

Mild earthquake in Jammu and Kashmir region, frequency only 3.9
Mild earthquake in Jammu and Kashmir region, frequency only 3.9

 

শ্রীনগর, ৪ জানুয়ারি: মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৯। বুধবার গভীর রাত ১২.৩৮ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বুধবার গভীর রাত ১২.৩৮ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের কিশত্বর জেলায়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩৩.৩৪ অক্ষাংশ ও ৭৬.৬৭ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ১৯১ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং কাটরা থেকে ১৬৬ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

You might also like!