Country

2 years ago

Mild earthquake in Gujarat :মৃদু তীব্রতার ভূমিকম্পে কাঁপল গুজরাটের কচ্ছ, কম্পাঙ্ক মাত্র ৩.৯

Mild earthquake in Gujarat
Mild earthquake in Gujarat

 

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। শুক্রবার সকাল ৯টা নাগাদ কচ্ছ জেলায় ৩.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় কোথাও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ ৩.৯ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ২৩.৪৫ অক্ষাংশ ও ৭০.৪২ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ২০ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি আরও জানিয়েছে, দ্বারকা থেকে ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে, আহমেদাবাদ থেকে ২২৪ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ও গান্ধীনগর থেকে ২২৭ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পে উপকেন্দ্র।


You might also like!