Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mild earthquake in Assam:মৃদু ভূকম্প অসমে, ক্ষয়ক্ষতির খবর নেই

Mild earthquake in Assam
Mild earthquake in Assam

 

গুয়াহাটি, ১৭ জানুয়ারি  : বুধবার সকাল ০৭-টা ৫৪ মিনিট ৫২ সেকেন্ড মৃদু ভূকম্পে কেঁপে উঠেছে গুয়াহাটি সহ দরং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৩.৫। তবে ভূমিকম্পের ঘটনায় কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রাথমিক তথ্যে জানা গেছে, আঝ সকালে সংঘটিত ভূকম্পের উৎসস্থল ছিল অসমের দরং জেলা। জেলার ভূপৃষ্ঠের প্রায় ২০ কিমি গভীরে ২৬.৫৫° উত্তর অক্ষাংশ এবং ৯২.১৩° পূর্বে ছিল। এর ঝটকা লেগেছে গুয়াহাটি ও জেলার পার্শবর্তী অঞ্চলেও। নতুন ইংরেজি বছরের (২০২৪) প্রথম মাস জানুয়ারির তিন তারিখের পর ১৫ এবং আজ ১৭ তারিখ, ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কের সৃষ্টি হয়েছে অসম সহ গোটা উত্তরপূর্ব জুড়ে।

গত ১৫ জানুয়ারি ৩.৬ প্রাবল্যের ভূমিকম্পে কেঁপেছিল অসমের কারবি আংলং, ডিমা হাসাও, হোজাই, নগাঁও, মরিগাঁও, কাছাড়, করিমগঞ্জ জেলা এবং পার্শ্ববর্তী অঞ্চল। তাছাড়া গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছিল। এদিন রাত ০৭টা ১২ মিনিট ৩৮ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল কারবি আংলং জেলার ২৫.৬৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৩৪ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে।

তার আগে ৩ জানুয়ারি ভোররাত ১-টা ৩৬ মিনিটে ভূমিকম্পে কেঁপেছিল মণিপুরের উখরুল জেলা ও পার্শ্ববর্তী এলাকা। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ছিল ৩.০।

এর আগে গত বছর ২০২৩ সালের ২ ডিসেম্বর সকাল ৯টার দিকে ত্রিপুরায় ৫.৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। ৭ ডিসেম্বর (২০২৩) ভোর ৫:৪২ মিনিটে অসমের রাজধানী গুয়াহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ৩.৫ প্রাবল্যের; ২৭ ডিসেম্বর (২০২৩) সকালে রিখটার স্কেলে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্পে কেঁপেছে অসমের বিশ্বনাথ জেলা।

এছাড়া ২ অক্টোবর (২০২৩) সন্ধ্যারাত ৬-টা ১৫ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পে কেঁপেছিল অসমের রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা এবং মেঘালয়। সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৫.২ ধরা পড়েছিল। এভাবে ১১ সেপ্টেম্বর রাত ১১টা ১ মিনিটে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে ৫.০ তীব্রতার ভূমিকম্প হয়েছিল।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…