Country

2 years ago

Delhi : দিল্লিতে পারদ নামল ৪.৮ ডিগ্রিতে, ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করল আইএমডি

Capital Delhi is shivering in  cold
Capital Delhi is shivering in cold

 

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, শীত এতটাই বেশি যে সকালের দিকে রাস্তা থাকছে শুনশান। বৃহস্পতিবারই দিল্লিতে তাপমাত্রার পারদ নেমে ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। শীতের মধ্যেই ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে জাতীয় রাজধানীতে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) দিল্লিতে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে। দিল্লির পাশাপাশি কুয়াশার সতর্কতা জারি রয়েছে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশেও। বৃহস্পতিবারই কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দেরিতে চলাচল করেছে ২৪টি ট্রেন। রাজধানী দিল্লিতে এবার জানুয়ারি মাসে ব্যাপক পরিমানে শীতের দাপট দেখা গিয়েছে। প্রবল শীতের মধ্যে শৈত্যপ্রবাহেও কেঁপেছে রাজধানী। বিগত ১৩ বছরের মধ্যে এই প্রথম এতটা ঠান্ডা পড়ল দিল্লিতে।

You might also like!