
লখনউ, ২ আগস্ট : হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসার জন্য মনোহর লাল খাট্টার সরকারকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বলেছেন, "হরিয়ানায় দাঙ্গায় উসকানি, গুরুগ্রামের কিছু অংশে তা বিনা বাধায় ছড়িয়ে পড়া, হিংসার সূত্রপাত, সরকারি সম্পত্তি এবং ধর্মীয় স্থানের ব্যাপক ক্ষতি এটাই প্রমাণ করে যে মণিপুরের মতো হরিয়ানায় আইনশৃঙ্খলার ব্যর্থ।"
বুধবার বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী আরও বলেছেন, "হরিয়ানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মণিপুরের মতো পুরোপুরি ভেঙে পড়েছে। সেই সঙ্গে রাজ্যের গোয়েন্দা ব্যবস্থাও ব্যর্থ হয়েছে, যা দুঃখজনক ও উদ্বেগজনক।" মায়াবতীর কথায়, "মনে যাচ্ছে হরিয়ানা সরকারের হিংসা বন্ধ করার ইচ্ছাই ছিল না।" উল্লেখ্য, হরিয়ানা হিংসায় মৃত্যু হয়েছে ৬ জনের, প্রায় ১১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
