Country

2 years ago

Mayawati:সংসদ থেকে সাংসদদের বহিষ্কারের নিন্দা করলেন মায়াবতী, ধোঁয়াকাণ্ডেও ব্যক্ত করলেন উদ্বেগ

Mayawati
Mayawati

 

লখনউ, ২১ ডিসেম্বর : সংসদ থেকে ১৫০ জনের বেশি সাংসদকে বহিষ্কারের তীব্র নিন্দা করলেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। পাশাপাশি সংসদ ভবনে নিরাপত্তা বিচ্যুতি ও ধোঁয়াকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, "আমাদের দল মনে করে, সংসদ অধিবেশনে প্রায় ১৫০ জন সাংসদকে বরখাস্ত করা বিরোধী দল অথবা সরকারের জন্য ভাল কাজ কিংবা মাইলফলক নয়। সংসদীয় ইতিহাসের জন্য এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জনগণের আস্থায় আঘাত। এদিকে সংসদ প্রাঙ্গণে সাময়িক বরখাস্ত হওয়া সাংসদের উপরাষ্ট্রপতির নকল করার ভিডিওটিও অনুচিত ও অশালীন। সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্যের এই ধরনের ঘটনার মধ্য দিয়ে গণতন্ত্র ও দেশের সংসদীয় ঐতিহ্যকে লজ্জাজনক হওয়া থেকে রক্ষা করা অপরিহার্য। বিরোধী-মুক্ত সংসদে প্রয়োজনীয় বিল পাশ করাও ভালো নজির নয়।"

সংসদ ভবনে নিরাপত্তা বিচ্যুতি প্রসঙ্গে মায়াবতী বলেছেন, "সংসদে সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনও ভালো নয়। এটা খুবই গুরুতর এবং উদ্বেগের বিষয়। এ ক্ষেত্রে একসঙ্গে সংসদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে। একে অপরকে দোষারোপ করে লাভ হবে না। অভিযুক্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অত্যন্ত জরুরী।"

You might also like!