Country

2 years ago

Landslide: হিমাচলের কুল্লুতে বড়সড় ভূমিধস, তাসের ঘরের মতো ভেঙে পড়ল অনেক বহুতল

Massive landslide in Himachal's Kullu
Massive landslide in Himachal's Kullu

 

কুল্লু, ২৪ আগস্ট: প্রকৃতির রোষ যেন থামছেই না হিমাচল প্রদেশে। ভারী বৃষ্টি ও ভূমিধসের জেরে হিমাচল প্রদেশের কুল্লু জেলার আন্নি শহরে তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ল অনেকগুলি বাড়ি। বৃহস্পতিবার বহুতলগুলি ধসে যাওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। পুলিশও সত্যতা যাচাই করেছে। এই ঘটনার আশঙ্কা করে আগে থেকেই ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে।

তবে এরপরেও হতাহতের ঘটনা ঘটেছে কি না তার খোঁজ চালাচ্ছে প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্ততপক্ষে ৮টি বাড়ি ধসে গিয়েছে। এর মধ্যে কয়েকটি বাণিজ্যিক ভবনও রয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হননি।

You might also like!