Country

3 years ago

avalanche in Nathu La: নাথুলায় ভয়াবহ তুষারধস, ব্যাপক ক্ষতির সাথে বহু পর্যটক আটকে পড়ার আশঙ্কা

Massive avalanche in Sikkim Nathu La
Massive avalanche in Sikkim Nathu La

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাথু লা পাস পর্যটনদের কাছে জনপ্রিয় হবার পাশাপাশি আন্তর্জাতিক গুরুত্ব ও নেহাত কম নয়।  নাথু লা দিয়ে চিন এবং ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য চলে। প্রাচীন সিল্ক রুটের অন্তর্গত ছিল এই অঞ্চল।সেই নাথু লা-য় ঘটে গেল ভয়াবহ তুষারধস। এই তুষারধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে হঠাৎই পর্যটক বোঝাই একটি গাড়ির উপর তুষারধস নেমে আসে। গাড়ির পর্যটকেরা খাদের দিকে ছিটকে যান৷ সুত্রের খবর, গাড়িতে ১৫ জন পর্যটক ছিলেন। যাঁদের মধ্যে একাধিক পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি বহু পর্যটককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের সেনার বেস ক্যাম্পে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

উদ্ধারকার্যে হাত লাগিয়েছে সেনা। পাশাপাশি দু’দিকেই রাস্তা বন্ধ। এক প্রান্তে ৩৫০ অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

ভারতীয় সময় ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। আপাতত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। 


You might also like!