Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Bihar:বিহারের সীতামঢ়ীতে মিড-ডে মিল খেয়ে অসুস্থ বহু শিশু, চিকিৎসার পর সবাই সুস্থ

Many children are sick after eating mid-day meal in Bihar's Sitamarhi
Many children are sick after eating mid-day meal in Bihar's Sitamarhi

 

সীতামঢ়ী, ১৩ সেপ্টেম্বর : বিহারের সীতামঢ়ী জেলায় একটি প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল কমপক্ষে ৫০টি শিশু। ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছিল সীতামঢ়ী জেলার ডুমরা ব্লকের একটি প্রাথমিক স্কুলে। অসুস্থ অবস্থায় প্রত্যেকটি শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসার পর সবাই এখন সুস্থ। বুধবার সকালে সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সুধা ঝা বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার ডুমরা ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খাওয়ার পরে প্রায় ৫০টি শিশু পেটে ব্যথা এবং বমি করতে থাকে। শিশুদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সব শিশুই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। ডাঃ সুধা ঝা বলেছেন, অভিযোগ অনুযায়ী, মিড-ডে মিলের মধ্যে একটি গিরগিটি পাওয়া গিয়েছে।সবাই একই খাবার খেয়েছিল। সব শিশুই এখন স্থিতিশীল এবং উপসর্গমুক্ত। আমরা শিশুদের পর্যবেক্ষণে রেখেছি। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। শিশুদের সঙ্গে আছেন তাঁদের বাবা-মা। চিন্তার কিছু নেই।

You might also like!