Country

2 years ago

Mansukh Mandavya arrived in Odisha:বালেশ্বরের দুর্ঘটনাস্থলে অধীর, ওডিশায় পৌঁছলেন মনসুখ মাণ্ডব্য

Mansukh Mandavya
Mansukh Mandavya

 

বালেশ্বর(ওডিশা), ৪ জুন  : রবিবার সকালে বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পৌঁছলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তিনি রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছেন তিনি ৷ তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেসের আরেক নেতা এ চেল্লা কুমার ৷ এদিকে, ওডিশায় গিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ তিনি ভুবনেশ্বর এইমসে যাবেন ৷ এছাড়া কটকে অন্য হাসপাতালগুলিও ঘুরে দেখার কথা মোদী মন্ত্রিসভার এই সদস্যের ৷ চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে, তা নিজের চোখে দেখবেন ৷

শুক্রবার ২ জুন সন্ধ্যা নাগাদ তিনটি ট্রেনের মধ্যে ধাক্কায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় ওডিশার বালাসোরে বাহানাহ বাজারে ৷ এই দুর্ঘটনায় সরকারি হিসেবে মৃতের সংখ্যা ২৯৫ এবং জখম ৯০০ ছাড়িয়ে গিয়েছে ৷ আহতদের মধ্যে ৫৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ গতকালই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ রেল অশ্বিনী বৈষ্ণব শনিবার ভোরেই বালেশ্বরে পৌঁছন ৷ তাঁকে সারাদিনই ঘটনাস্থলে দেখা গিয়েছে ৷ প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তিনি।

বালেশ্বরে ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের অধীরের প্রশ্ন, "এ ধরনের ট্রেন দুর্ঘটনা কি এড়ানো যেত না ?" কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি জানান, মেন লাইনের ট্রেন লুপ লাইনে ঢুকে যাওয়ায় এই দুর্ঘটনা ৷ এরকমটা কেন হবে? মানুষের গাফলতিতে এই দুর্ঘটনা ঘটেছে ৷ কোনও রকম ট্রেন দুর্ঘটনা ঘটলে তারপর জয়েন্ট মাল্টিডিসিপ্লিনারি কমিটি গঠিত হয় ৷




You might also like!