Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

3 years ago

Mansukh about monkeypox : মাঙ্কিপক্স নিয়ে দেশবাসীকে অভয় দিলেন মনসুখ, ভয় না পেতে আহ্বান

Mansukh about monkeypox, urged not to be afraid
Mansukh about monkeypox, urged not to be afraid

 

নয়াদিল্লি, ২ আগস্ট : মাঙ্কিপক্স নিয়ে দেশবাসীকে অভয় দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার রাজ্যসভায় মাঙ্কিপক্স নিয়ে বিবৃতি দেওয়ার সময় দেশবাসীর কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আহ্বান জানিয়েছেন, ভয় না পাওয়ার জন্য।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারত ও বিশ্বে মাঙ্কিপক্স কোনও নতুন রোগ নয়, ১৯৭০ সালের পর আফ্রিকা থেকে অনেক এই ধরনের সংক্রমণ সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক পরিস্থিতির দিকে নজর রেখেছে। ভারতেও সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া এদিন আরও বলেছেন, বিশ্বে যখন সংক্রমণের বিষয়টি সামনে আসতে শুরু করে, তার আগে থেকেই ভারতে প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কেরলে প্রথম সংক্রমণ ধরা পড়ার আগেই আমরা সমস্ত রাজ্যকে দিকনির্দেশনা পাঠিয়ে দিয়েছিলাম। রাজ্য সরকারগুলির সুবিধার্থে আমরা বিশেষজ্ঞ টিম পাঠিয়েছি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এদিন রাজ্যসভায় আরও জানিয়েছেন, ১ আগস্ট অবধি ভারতে মাঙ্কিপক্সে মোট আক্রান্তের সংখ্যা ৭ (তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে)। কেরলে ৪ জন (একজনের মৃত্যু) ও দিল্লিতে ৩ জন আক্রান্ত হয়েছেন।

You might also like!