
রাজস্থান, ৬ সেপ্টেম্বর : বিজেপি ‘আইএনডিআইএ’ জোটকে দেখে ভয় পেয়েছে, একথা বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার রাজস্থানের ভিলওয়ারা জেলার গুলাবপুরায় কৃষক সম্মেলনে মল্লিকার্জুন খাড়গে বলেন, বিজেপি ‘আইএনডিআইএ’ জোটকে দেখে ভয় পেয়েছে। তিনি আরও বলেন, এখন বিজেপি দেশের নাম পরিবর্তন করে 'ভারত' করছে। সংবিধানে লেখা আছে, ইন্ডিয়া মানেই ভারত। আমরা আগে থেকেই বলেছিলাম 'ইন্ডিয়া জোট'। কিন্তু বিজেপি কিছু না কিছু ভাবে নামটাকে নসাৎ করতে চাইছে বলেও উল্লেখ করেন খাড়গে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গুলাবপুরায় কৃষক সম্মেলনে তার ভাষণে বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে ‘আইএনডিআইএ’ জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ‘আইএনডিআইএ’ নামক জোট গঠনের ফলে প্রধানমন্ত্রী মোদী, এনডিএ, বিজেপি বা আরএসএস–সহ সবাই প্রভাবিত হয়েছে।
