Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Country

3 years ago

Major road accident in Pahelgam : ব্রেক বিকল হয়ে পহেলগামে রাস্তার ধারে নদীতে পড়ল বাস, ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যুর শঙ্কা

Major road accident in Pahelgam
Major road accident in Pahelgam

 

শ্রীনগর, ১৬ আগস্ট : ব্রেক বিকল হয়ে জম্মু-কাশ্মীরের পহেলগামে রাস্তার ধরে নদীতে পড়ল একটি বাস। ওই বাসে মোট ৩৭ জন জওয়ান ছিলেন, তাঁদের মধ্যে ৩৭ জন আইটিবিপি-র জওয়ান ও দু'জন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান।

এই দুর্ঘটনায় ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আইটিবিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রেক বিকল হওয়ায় পহেলগামে ৩৯ জন জওয়ানকে নিয়ে রাস্তার ধারে নদীতে পড়ে গিয়েছে একটি বাস। বাসটিতে ৩৭ জন আইটিবিপি জওয়ান ছিলেন। বাসটিতে ছিলেন আরও দুই পুলিশ কর্মী।

কাশ্মীর পুলিশ সূত্রের খবর, চন্দনওয়ারি থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামের দিকে যাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই জওয়ানরা, অমরনাথ যাত্রা শেষ হওয়ায় ফিরে আসছিলেন তাঁরা। ৭ জন আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।


You might also like!