Country

2 years ago

Post-Graduate Course: উচ্চ শিক্ষার ক্ষেত্রে বড়সড় রদবদল! চালু হতে চলেছে ১ বছরের মাস্টার্স ডিগ্রির কোর্স

Major changes in higher education! 1 year Masters degree course is about to be launched
Major changes in higher education! 1 year Masters degree course is about to be launched

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উচ্চশিক্ষা ক্ষেত্রে আসতে চলেছে বিরাট এক পরিবর্তন। এক বছরেই সম্পূর্ণ হবে মাস্টার্স ডিগ্রি। তবে সকলেই যে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন এমনটা নয়। এই আবহে বহু কলেজেই চার বছরের স্নাতক কোর্স চালু হবে। এই আবহে যে পড়ুয়ারা চার বছরের স্নাতক কোর্স করে হনার্স ডিগ্রি লাভ করবেন, তাঁরা পরবর্তীতে একবছরে কোর্স করেই স্নাতকোত্তরের ডিগ্রিও লাভ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির জানিয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়গুলি ১ বছরের স্নাতোকত্তর ডিগ্রি কোর্স চালু করতে পারবে। তবে যেসব পড়ুয়ারা চার বছরের স্নাতক কোর্সে পড়ে ডিগ্রি লাভ করবেন, শুধুমাত্র তাঁরাই একবছরের কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবেন। তবে ইউজিসি এটা স্পষ্ট করে দিয়েছে যে একবছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভরতি হওয়া সব পড়ুয়ার জন্য বাধ্যতামূলক হবে না। মাস্টার্স ডিগ্রির ২ বছরের কোর্সেও ইচ্ছে করল ভরতি হতে পারবেন পড়ুয়ারা।

You might also like!