Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mahua Maitra: নতুন করে বাড়ি ছাড়ার নোটিশ পেলেন মহুয়া মৈত্র, অবিলম্বে সরকারি বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে

Mahua Maitra
Mahua Maitra

 

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি : ফের দিল্লির সরকারি বাসভবন খালি করে দেওয়ার নোটিশ পেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র। এই নিয়ে তৃতীয়বার বাড়ি ছাড়ার নোটিশ পাঠানো হয়েছে মহুয়া মৈত্রকে, বুধবার পাঠানো নোটিশে অবিলম্বে বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীকে।

"অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করা'''' মামলায় লোকসভা থেকে গত ৮ ডিসেম্বর বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। তার পরেই তাঁকে সরকারি বাংলো খালি করতে বলা হয়েছিল। কিন্তু, এখনও সরকারি বাসভবন খালি করেননি মহুয়া, তাই তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মহুয়া। গত ৩ জানুয়ারি লোকসভার সেক্রেটারি জেনারেলকে মহুয়ার আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মহুয়াকে কেন লোকসভা থেকে বহিষ্কার করা হল, তা নিয়ে দু’সপ্তাহের মধ্যে লোকসভার সচিবালয়ের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…