Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Country

2 years ago

Bus accident in Madhya Pradesh:মধ্যপ্রদেশের গুনায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন; মৃত্যু ১৩ জনের, আহত কমপক্ষে ১৭

Bus accident in Madhya Pradesh claimed many lives.
Bus accident in Madhya Pradesh claimed many lives.

 

গুনা, ২৮ ডিসেম্বর : মধ্যপ্রদেশের গুনা জেলায় ডাম্পারের সঙ্গে সংঘর্ষের জেরে আগুন ধরে গেল যাত্রীবোঝাই একটি বাসে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের, এছাড়াও কমপক্ষে ১৭ জন কমবেশি আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন। গুনার জেলা কালেক্টর তরুণ রাঠি বলেছেন, বৃহস্পতিবার ভোররাতে গুনা-আরন সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গুনা-আরন রুটে একটি ডাম্পার ও বাসের সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায়। আমাদের অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, গুনা থেকে আরনগামী বাসে আগুনে যাত্রীদের প্রাণহানির খবর শুনে ব্যথিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।


You might also like!