
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মোহন যাদব। মোহন যাদব ছাড়াও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মধ্যপ্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেভদা।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ও দুই উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা ও জগদীশ দেভদা।
