Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Liquor shop fire in Ghaziabad:গাজিয়াবাদে মদের দোকানে আগুন; মৃত্যু একজনের, বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি

Liquor shop fire in Ghaziabad
Liquor shop fire in Ghaziabad

 

গাজিয়াবাদ, ১৭ জানুয়ারি : উত্তর প্রদেশের গাজিয়াবাদে মদের দোকানে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন একজন। আগুনের লেলিহান শিখায় ওই মদের দোকানের বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বুধবার ভোরে গাজিয়াবাদের মোহন নগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লাগে, ভোর চারটে নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দমকল কর্মীদের বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, একজনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

দমকল অফিসার রাহুল পাল বলেছেন, "বুধবার ভোর চারটে নাগাদ আমরা খবর পাই, গাজিয়াবাদের মোহন নগর এলাকায় অবস্থিত একটি মদের দোকানে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেছেন। অগ্নিকাণ্ডে অনুজ নামে একজনের মৃত্যু হয়েছে।" আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…