Breaking News

 

Country

3 years ago

Chandigarh University:যেমন ছাত্র,তেমন শিক্ষক

Chandigarh University
Chandigarh University

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপরীক্ষার খাতায় উত্তর লিখতে না পেরে শিক্ষকের কাছে পাশ করিয়ে দেওয়ার আবেদন অনেক সময়ই খাতায় থাকে। এমনকি খাতার উপরে ভগবানের নামও অনেক ছাত্র ছাত্রী লেখে। কিন্তু এবার চন্ডীগর বিশ্ববিদ্যালয়ে ঘটলো,অন্য রকম ঘটনা। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রের উত্তরপত্রের একটি সাম্প্রতিক ভিডিও ভাইরাল হয়েছে কারণ ছাত্রটি বিষয়ের প্রশ্নের উত্তরে হাস্যকর উত্তর লিখেছিল। ছাত্রটি অবশ্য দেবভক্ত সন্দেহ নেই আবার শিক্ষক যে আরো বেশি সঠিক উত্তর ভক্ত তাতেও সন্দেহ নেই।

 দেখা গিয়েছে, ছাত্রটি মাত্র তিনটে উত্তর লিখেছিল। এর মধ্যে দুটি ছিল হিন্দি গান। প্রথম প্রশ্নের উত্তরে পড়ুয়া লিখেছেন, 'গিভ মি সাম সানসাইন, গিভ মি সাম রেইন', থ্রি ইডিয়েটস এর এই গানটি খাতায় লিখে দেন পড়ুয়া। এই ভাইরাল উত্তরপত্র দেখে হেসে মজেছেন নেটপাড়া। তবে উত্তরপত্রে কেবল পড়ুয়া নয়, শিক্ষকের মন্তব্যও হাসির উদ্রেক ঘটিয়েছে। এমন উত্তর দেখে প্রথমে গোল্লা বসিয়েছেন তিনি। এরপর লিখেছেন, অত্যন্ত ভাল। কিন্তু এসব করে কোনও লাভ নেই। গান না লিখে সঠিক উত্তরটি লেখ। তারপর যা হওয়ার তাই হয়েছে। ছাত্রের ভগবান ছাত্রকে 'শূন্য' দিয়েছে।

You might also like!