Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Heavy landslide in shimla: শিমলায় ভূমিধস বিপর্যয় : চতুর্থ দিনে পড়ল উদ্ধারকাজ, এখনও নিখোঁজ কমপক্ষে ৮ জন

Landslide disaster in Shimla (File Picture)
Landslide disaster in Shimla (File Picture)

 

শিমলা, ১৭ আগস্ট: ভয়াবহ ভূমিধসের পর ৭২-ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত, শিমলায় সামার হিল এলাকায় এখনও উদ্ধারকাজ জারি রয়েছে। বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়ল উদ্ধারকাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর নাসিফ খান বলেছেন, বিগত ৪ দিন ধরে তল্লাশি অভিযান ও উদ্ধারকাজ জারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ উদ্ধারকাজে সহায়তা করছে। ২১ জনের মধ্যে ১৩ জনের দেহ ইতিমধ্যেই উদ্ধার হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে শিমলায় সামার হিল এলাকায়। ৭২ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। অথচ এখনও ৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ৮ জনের বেঁচে থাকার সম্ভাবনাও নেই। এনডিআরএফ-এর ১৪ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড বি এস রাজপুত বলেছেন, "৭২ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। উদ্ধারকাজে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।


You might also like!