Country

2 years ago

Landmine blast in Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, কেউ হতাহত হননি

Landmine blast in Jammu and Kashmir
Landmine blast in Jammu and Kashmir

 

জম্মু, ২৯ জুলাই : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে বিস্ফোরিত হল একটি ল্যান্ডমাইন। শনিবার ভোরে এই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও, এই ঘটনায় কেউ হতাহত হননি। সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ ভারী বৃষ্টিপাতের মধ্যেই পুঞ্চ জেলার দেগওয়ার এলাকার তেরওয়ান গ্রামে খোখরি পোস্টের কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের শব্দ শোনা মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী। চারিদিকে চিরুনি তল্লাশি চালানো হয়, কিন্তু তল্লাশিতে সনেহজনক কিছুই পাওয়া যায়নি। কে বা কারা ল্যান্ডমাইন রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।

You might also like!