Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ram Mandir : শ্রী রাম চন্দ্রের স্বপ্নাদেশ পেলেন লালুপুত্র! কী নির্দেশ দিলেন তেজ প্রতাপ কে প্রভু রাম চন্দ্র?

Tej Pratap Yadav (File picture)
Tej Pratap Yadav (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচলতি বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই ১১ হাজারেরও বেশি আমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গিয়েছে। রাম মন্দির ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, সেই সময়ই চাঞ্চল্যকর দাবি করলেন লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব। তাঁর দাবি, শ্রী রাম  তাঁর স্বপ্নে এসেছিলেন এবং বলেছেন, তিনি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন আসবেন না।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও। এছাড়াও সাধু-সন্ন্যাসী থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এর মাঝখানেই বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব বলেন, “নির্বাচন শেষ হয়ে গেলে রামকেও ভুলে যাবে…এরকম কি কোনও বাধ্যতামূলক নিয়ম আছে যে শ্রীরাম ২২ জানুয়ারিই আসবেন? উনি আমার স্বপ্নে এসেছিলেন। বলেছেন, ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধনের দিন রাম আসবেন না। উনি বলেছেন, এটা হিপোক্রেসি। শুধু আমার নয়, চারজন শঙ্করাচার্যের স্বপ্নেও এসেছিলেন শ্রীরাম। তাদেরও বলেছেন যে ২২ জানুয়ারি তিনি আসবেন না।” এর কিছুদিন আগেই তেজ প্রতাপ নিজেই সকলকে ধর্মীয় মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “মানবতাই সবথেকে বড় ধর্ম হওয়া উচিত।”

যদিও দাদা তেজ প্রতাপের এই মন্তব্য নিয়ে তেজস্বী যাদব কোনও প্রতিক্রিয়া দেননি। বিজেপিরও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…