
পাটনা, ২৫ মার্চ: সোমবার গোটা দেশে পালিত হচ্ছে হোলি উৎসব। আমজনতার পাশাপাশি অভিনেতা-অভিনেত্রী, রাজনীতিকরাও পিছিয়ে নেই হোলি উদযাপনে।
যেমন দেখা গেল স্ত্রী ও কন্যাদের সঙ্গে হোলি উদযাপন করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। হোলি উদযাপনের পরে লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী তার বাবা লালু যাদব, মা রাবড়ি দেবী এবং তার বোনদের সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায় আরজেডি প্রধান লালুপ্রসাদ পারিবারিক হোলি উৎসবে মেতে রয়েছেন স্ত্রী কন্যাদের সঙ্গে।
