Country

2 years ago

Mohan Yadav: মাতৃভূমির প্রতি কেশব বলিরাম হেডগেওয়ারের নিবেদন চিরস্মরণীয় : মোহন যাদব

Mohan Yadav
Mohan Yadav

 

ভোপাল, ১ এপ্রিল  : মাতৃভূমির প্রতি কেশব বলিরাম হেডগেওয়ারের নিবেদন চিরস্মরণীয়, কেশব বলিরামের জন্মবার্ষিকীতে এই কথা লিখে তাঁকে শ্রদ্ধা জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। সোমবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ারের জন্মবার্ষিকী। ওঁনাকে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন মোহন যাদব।

তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন, " আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট চিন্তাবিদ, শ্রদ্ধেয় শ্রী কেশব বলিরাম হেডগেওয়ার জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। মাতৃভূমির প্রতি আপনার নিবেদন, মনন এবং প্রতিটি দেশপ্রেমিকদের জন্য আপনি পথপ্রদর্শক এবং দেশের উন্নয়নে আপনার অবদান একটি অনুকরণীয় অধ্যায়। "

You might also like!