Country

2 years ago

Kedar nath yatra : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রুদ্রপ্রয়াগ, প্রাকৃতিক দুর্যোগে আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা

Kedar nath dham (File Picture )
Kedar nath dham (File Picture )

 

দেহরাদূন, ২৫ জুন : উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে সোনপ্রয়াগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছে। রবিবার এমনটাই জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলা ম্যাজিস্ট্রেট ময়ুর দীক্ষিত। উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূন, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ-সহ রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় হরিদ্বারে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে, দেহরাদূনে ৩৩.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ও উত্তরকাশিতে ২৭.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


You might also like!