
হায়দরাবাদ, ৮ ডিসেম্বর : সদ্য হেরেছেন ভোটে, হাত ছাড়া হয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সি। এবার ফার্মহাউসে পড়ে গিয়ে চোট পেলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্র সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। তাঁকে ভর্তি করা হয়েছে যশোদা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ইরাভাল্লিতে নিজের ফার্মহাউসে পড়ে যান কেসিআর। এরপর তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে হার হয়েছে কেসিআর-এর দল বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতির। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন কেসিআর। রবিবারই নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন কেসিআর। বৃহস্পতিবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি। আর বৃহস্পতিবার রাতেই ফার্মহাউসে পড়ে গিয়ে চোট পেলেন কেসিআর।
