
শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি: আপাতত শুষ্কই থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তবে, ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সময়ে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু ও কাশ্মীর। ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, দক্ষিণ কাশ্মীর, উত্তর ও উত্তর-পূর্বাংশে মাঝারি থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত কাশ্মীরের বিভিন্ন অংশের সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচেই থাকবে বলে আশা করা হচ্ছে।
