Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

Cold Wave Grips Kashmir Valley: শীতে জবুথবু কাশ্মীর উপত্যকা, আগামী কিছু দিন চলবে তুষারপাত

Kashmir valley (Symbolic picture)
Kashmir valley (Symbolic picture)

 

শ্রীনগর, ২২ জানুয়ারি : জমজমাট ঠান্ডা কমেনি কাশ্মীর উপত্যকায়, বুধবারও হাড়কাঁপানো ঠান্ডায় কেঁপেছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত। জম্মুতে ঠান্ডা অপেক্ষাকৃত কমলেও, শীতে কাঁপছে কাশ্মীর। শ্রীনগর, গুলমার্গ, পহলেগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে আংশিক মেঘলা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে।

২৩ জানুয়ারি সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪-২৮ জানুয়ারির মধ্যে আবহাওয়া থাকবে শুষ্ক। এরপর ফের ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, ৪০-দিন ব্যাপী 'চিল্লাই কালান' শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর, যা শীঘ্রই আগামী ৩০ জানুয়ারি শেষ হতে চলেছে।


You might also like!