Country

2 years ago

R.Ashoka: কর্ণাটক ধীরে ধীরে সন্ত্রাসীদের স্লিপার সেল হয়ে উঠছে : আর অশোকা

R.Ashoka
R.Ashoka

 

বেঙ্গালুরু, ৫ মার্চ : কর্ণাটকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা। তাঁর মতে, কর্ণাটক ধীরে ধীরে সন্ত্রাসীদের স্লিপার সেল হয়ে উঠছে। পাকিস্তানপন্থী স্লোগানের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা প্রসঙ্গে মঙ্গলবার কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোকা বলেছেন, "ধৃতরা সকলেই কংগ্রেস কর্মী। আমি এই সরকারকে বরখাস্ত করার জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করেছি।"

আর অশোকা আরও বলেছেন, "কর্ণাটক সন্ত্রাসীদের স্লিপার সেল হয়ে উঠছে। কর্ণাটকে যখনই কংগ্রেস সরকার থাকে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়। তাই আমরা দাবি করছি এই সরকারকে যেতে হবে।" সৈয়দ নাসির হোসেনের অযোগ্যতা দাবি করা হবে বলেও জানিয়েছেন আর অশোকা। বলেছেন, আমরা এই দাবি জানাব, তাতে কোনও সন্দেহ নেই।"


You might also like!