Country

2 years ago

Surendra Jain:কর্ণাটক সরকারের উচিত রাম ভক্তদের কয়েক দশকের পুরনো মিথ্যা মামলায় ফাঁসানো থেকে বিরত থাকা : সুরেন্দ্র জৈন

Surendra Jain
Surendra Jain

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি  : রাম ভক্তদের কয়েক দশকের পুরনো মিথ্যা মামলায় ফাঁসানো থেকে বিরত থাকা উচিত কর্ণাটক সরকারের, বুধবার এই মন্তব্য করেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন।

তিনি বুধবার বলেন, কর্ণাটকের কংগ্রেস সরকার রাম জন্মভূমি আন্দোলনের সময় নথিভুক্ত হওয়া মিথ্যা মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্র করছে। ৩০-৩৫ বছরের পুরনো মামলায় যাদের নাম রয়েছে তাদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগের বয়স ৭০ থেকে ৮০ বছরের মধ্যে। ওই মামলাগুলো মিথ্যা ছিল সরকার কিছুদিন পরেই মামলাগুলি প্রত্যাহার করে নেয়। এখন তাদের পুনরুজ্জীবিত করার পর যারা বেঁচে রয়েছেন তাদের আবার গ্রেফতার করা হচ্ছে। এই সমস্ত কর্মীদের গ্রেফতার করে কংগ্রেস সরকার কী প্রমাণ করতে চায় ?

জৈন বলেন, ওই সময় ১০ হাজারের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এখন কি কর্ণাটক সরকার সব মামলাকে পুনরুজ্জীবিত করে কর্ণাটকের হিন্দু সমাজে ভয়ের পরিবেশ তৈরি করতে চান ? এটাই কি কংগ্রেসের আসল চেহারা? একদিকে কংগ্রেস দলের নেতা-মন্ত্রীরা রামলালার প্রাণ প্রতিষ্ঠার আমন্ত্রণ পেতে উদগ্রীব, অন্যদিকে হিন্দু কর্মীদের ওপর এভাবে নির্যাতন চালাচ্ছে। আমার মনে হয় এটাই কংগ্রেসের আসল চেহারা।


You might also like!